যুব-কন্যা
সাইয়িদ রফিকুল হক
যুব-কন্যার কেশে
পাক ধরেছে শেষে,
বাজার গেছে পড়ে
যুব-কন্যা এখনও তাই ঘরে!
সময় থাকতে কন্যা
তুমি ছিলে অনন্যা,
এখন তুমি পৌঢ়া
মুখে নাই যে হাসির বন্যা!
জীবন-মানে বুঝে
নিতে যদি বর খুঁজে,
থাকতেনা আজ চক্ষু বুজে
এখন তুমি বাঁচবে একা যুঝে?
সাইয়িদ রফিকুল হক
০৭/১১/২০১৯
Comments (5)