মানুষ তুমি
সাইয়িদ রফিকুল হক

তোমার সাথে বললে কথা
কষ্ট বাড়ে মনে,
কালসাপেরা ঘুমিয়ে আছে
তোমার মনের বনে!
মানুষ তুমি বাইরে অনেক
রূপ যে দেখাও বেশ,
কিন্তু তোমার ভিতরখানি
নষ্ট-পাপের দেশ!
মানুষ-নামের পাপীগুলো
হচ্ছে খুবই নষ্ট,
এদের পাপে বিশ্বভূমির
মানুষজনের কষ্ট!
তোমার সাথে বললে কথা
যায় না বুঝা রূপ,
বাইরে তুমি সরলপ্রাণ
ভিতরটা যে চুপ!
মানুষ তুমি রহস্য যে
যায় না বুঝা সবটা,
একটা মানুষ হলেও তুমি
রূপ যে তোমার কয়টা!


সাইয়িদ রফিকুল হক
২৩/০৮/২০১৯