আজকে যদি চোখের সামনে
থাকতেন তিনি বড়পীর,
তাঁরই দোয়ায় উচ্চ হতো
এই আমারই শির।
গরিব থেকে জীবনটা আর
হতো নাকো অর্থহীন,
তাঁরই দোয়ায় সুখী হতাম
আমরা সবাই চিরদিন।