প্রেমপিয়াসীর চতুষ্পদী—২৩
সাইয়িদ রফিকুল হক
আলোর রেখা দেখতে পেয়ে
ছুটে গেলাম কাছে,
সেইখানে যে মরীচিকা
দুঃখ আরও আছে!
জোছনাভরা আলোর দেখা
কোথায় পাবো খুঁজে?
বিধি তুমি আপনগুণে
নিয়ো সবই বুঝে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৬/১১/২০১৭
Comments (6)