প্রেমপিয়াসীর চতুষ্পদী—১৯
সাইয়িদ রফিকুল হক
আজ সকালে বৃষ্টি এলো
সবুজ-কচি ঘাসে,
তবুও বন্ধু তোমার কথা
দুই-নয়নে ভাসে!
মেঘলাদিনে মনটা দেখি
হচ্ছে বড় আনচান,
তুমি এলে কুঞ্জবনে
মুশকিল যে আসান!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১২/১১/২০১৭
Comments (5)