প্রেমপিয়াসীর চতুষ্পদী—১০
সাইয়িদ রফিকুল হক
মনবঁধুয়া তোমায় ভাবি
সবচে বেশি আপন,
তুমি এলে কুঞ্জবনে
বইবে সুখের কাঁপন!
তোমার মোহন-মধুর রূপে
ঘুম যে পালায় দূরে,
তোমার একটু পরশ পেতে
গায় যে কোকিল সুরে!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৩/১০/২০১৭
Comments (3)