অবেলার ক্রন্দন
সাইয়িদ রফিকুল হক
কাঁদছো কেন সখী?
আজ কি ভয় পাও
দাঁড়াতে নিজের মুখোমুখি?
কেন তুমি কাঁদছো সখী
বলবে কি কার অবহেলায়
নাকি তুমি নিজের ভুলে
এই ঊনিশে আজ অসহায়।
বয়স মাত্র ঊনিশ তোমার
কিন্তু চেহারায় কারুণ্য!
কেন সখী রুগ্ন হয়ে
হারিয়েছো তারুণ্য?
মনআকাশে সূর্য তোমার
উঠবে এখন তেজে,
কিন্তু সখী যাচ্ছো তুমি
অবেলার ক্রন্দনে ভিজে!
ভুল করেছো দিবে মাশুল
আরও ভুলের ইতিহাসে,
এই পৃথিবী কাঁদবে নাকো
তবুও তোমার দীর্ঘশ্বাসে!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
৩০/০৪/২০১৭
Comments (12)