আমার মনে কষ্ট নাই
সাইয়িদ রফিকুল হক
তোমার মনের কষ্টগুলো
দেখতে কেমন বলো?
কষ্ট বেশি গভীর হলে
আমার সাথে চলো।
আমার মনে কষ্ট যে নাই
হাসি আপনমনে,
তুমি এলে জমবে মেলা
ভালোবাসার সনে!
কষ্ট বেচে সুখ যে কিনি
কষ্ট আমার সাথী,
এবার থেকে কষ্ট ভুলে
গড়বো সোনার হাতি!
আমার মনে কষ্ট নাই
কষ্ট হলে হাসি?
তুমি বন্ধু কাছে এলে
বলবো ভালোবাসি।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৮/০৪/২০১৭
Comments (6)