আখের ছিবড়া
সাইয়িদ রফিকুল হক
গ্রন্থপাঠে নাহি তোমার মন,
আজ কে বলবে তুমি সজ্জন!
খাদ্য-লোভে আজকে তুমি
এক-পিঁপড়া!
রূপ নাই রস নাই
জীবনটা যে তোমার আখের ছিবড়া।
অনেক বড় হলে তুমি
দৈর্ঘ্যে-প্রস্থে একেবারে মহাকায়,
বিদ্যা নাহি বুদ্ধি নাহি
আজকে তুমি কতবড় অসহায়!
আখটা চিরে ওই রসটুকু
কেহ যদি নেয় গো বের করে,
কে-ই-বা আছে এমন বোকা
বাজে ছিবড়া সযত্নে রাখবে ঘরে!
আখের ছিবড়া হয়ো নাকো
হও না তুমি রসে ভরা মিষ্টি,
দেখবে তুমি ভালোবাসবে
এই তোমাকেই জগতসৃষ্টি।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০১/০১/২০১৭
Comments (7)