তবুও মলিন মুখ
সাইয়িদ রফিকুল হক
চোখে নাই পানি
তবুও ভেসে যায় বুক!
মনে নাই কষ্ট
তবুও কেন মলিন মুখ?
মনে নাই কোনো দুঃখ
তবুও কেন হৃদয়জুড়ে
এতো হাহাকার!
কোন্ আশায় এই মনে যে
জন্মেছে আজ
এতো ব্যথার পাহাড়!
কে দিবে আজকে আমার
একটুখানি আশা-ভরসা,
ও বন্ধু কোথায় তুমি
দেখা কি দিবে সহসা?
বুকভরা সাহস আছে
তবুও লাগে ভয়-ভয়!
এই মুখে হাসি আছে
তবুও মলিন মুখ
কেন এমন হয়?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৩/১২/২০১৬
Comments (12)