নামটা ছিল তার চন্দনা
সাইয়িদ রফিকুল হক
নামটা ছিল তার চন্দনা,
দেখতেও সে যে মন্দ না!
একেবারে খুব যে ভালো
তাও কিন্তু বলছি না,
তবু সে যে সবার চোখে
ছিল ভীষণ অনন্যা!
কত যুবক নির্বিচারে
খুন হয়েছে তার রূপে,
তরফদারের বড় ছেলে
পৌঁছে গেল মৃত্যুকূপে!
কী যে নেশা ধরেছিলো তার
কেউ ফেরাতে পারলো না তাকে,
প্রেমের জন্য হন্যে হয়ে
চলে গেল অকালের ডাকে!
আর চন্দনা খুঁজে নিলো
ক’দিন পরে এক নতুন সাথী,
তাইতো বলি ওহে প্রেম,
তুমি কি সার্কাসের হাতি?
নামটা ছিল তার চন্দনা,
পাবে না সে আমার বন্দনা।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৯/১২/২০১৬
Comments (10)