ভালোবাসতে লাগে শুধু সাহস
সাইয়িদ রফিকুল হক
ভালোবাসতে কখনও সময় লাগে না,
ভালোবাসতে কোনো অর্থ লাগে না,
ভালোবাসতে কারও বন্ধুত্ব লাগে না,
ভালোবাসতে কারও অনুমতি লাগে না,
ভালোবাসতে লাগে শুধু একটি সুন্দর মন,
আর ভালোবাসতে লাগে শুধু সাহস,
আর ভালোবাসতে লাগে শুধু সততা,
আর ভালোবাসতে লাগে শুধু সাহসীহৃদয়।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৫/১২//২০১৬
Comments (10)