হাসবো তোমার সুখে
সাইয়িদ রফিকুল হক

দুঃখ পেলেও হাসবো সুখে,
কষ্ট হলেও রাখবো হাসি মুখে।
আমার অনেক কষ্ট আছে,
চাইবো না সুখ তবু তোমার কাছে।
ফুলের মতো সুবাস রেখে
ঝরে যাবো সুখটা মেখে।
কাঁদবো নাকো কষ্ট পেয়ে,
হাসবো সুখের গানটা গেয়ে।
তোমার অনেক সুখ যে দেখে
আনবো নাকো দুঃখ ডেকে।
কষ্টগুলো একনিমিষে দাফন করে
জ্বালবো আলো তোমার ঘরে।
পরের সেবা ধর্ম আমার
ভুল করি না দুঃখে,
কষ্টনদী সাঁতরে উঠে
হাসবো তোমার সুখে।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২২/১০/২০১৬