স্বার্থপর-পশু
সাইয়িদ রফিকুল হক
নিজের দুঃখে কান্না তোমার
পরের দুঃখে হাসি,
তবু তুমি বলবে জোরে
তোমায় একটু ভালোবাসি!
দশটা বাড়ি করেও তুমি
হচ্ছো ভীষণ হতাশ!
দুঃখে যেন ফাটবে তুমি
শব্দ হবে ফটাশ।
দেখ না চেয়ে গাছতলাতে
শুয়ে আছে বারোমাস,
তোদের মতো পশুরা সব
করছে জাতির সর্বনাশ।
২৭/০৯/২০১৬
Comments (12)