একটা মধুর জীবন
সাইয়িদ রফিকুল হক

একটা মধুর জীবন হলে
আর কী তোমার চাই?
একজীবনে অধিক আশা
সুখ যে তোমার নাই।
অর্থ ছাড়া হাসতে তুমি
পারবে কিনা বলো?
বিশ্বভূমি খুঁজছে তোমায়
সুখনগরে চলো।
ভেবে দেখো তোমার আছে
একটা সুখের জীবন,
সেইখানেতে অধিক আশা
আনবে ডেকে মরণ!
তারচে ভালো চলো বন্ধু
বসি গাছের তলে,
চেয়ে দ্যাখো বন্ধুটাকে
ভাসবে চোখের জলে।
এমন বন্ধু কোথায় আছে?
সবকিছু তার পরের,
এখনও কি করবে মায়া
শুধু নিজের ঘরের?

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২২/০৮/২০১৬