বাংলাদেশের কথা শুনে
সাইয়িদ রফিকুল হক
বাংলাদেশের কথা শুনে
মুখটি তোমার কালো,
পাকিস্তানের কথা বললে
মুখে চাঁদের আলো!
আমার দেশে বসে তোমরা
করছো কেন শয়তানী?
যাও না চলে পাকিস্তানে
দেখাও তোমার মরদানী!
বাংলাদেশে ভালোমানুষ
থাকবে শুধু হেসে,
পাপীরা সব পাকিস্তানে
থাকবে জঙ্গীর বেশে।
বাংলাদেশের মাটি ছেড়ে
যাও না চলে ভণ্ড,
এই মাটিতে থাকবে মানুষ
চাই না কোনো পাষণ্ড।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
Comments (10)