আগে ঝড় বৃষ্টি একটু বেশী হত বলে মনে হয়। পরিবেশ ভালো ছিলো বলে বৃষ্টি বেশী হত। বিশেষ করে কালবৈশাখী ঝড় প্রয়সই এসে হানা দিত আর ঘর বাড়ীর ক্ষতি সাধন করে যেত। ঝড় আসতে দেখলেই আমরা সকলে মিলে আর্তচিৎকার করতাম এবং টিন বাজাতে শুরু করতাম। কেউ আবার আর্শীবাদিত তালপাতা উঠানে ফেলত যাতে ঝড় না আসে। সবাই মিলে ঝড় মোকাবিলা করতাম। একের বিপদে অন্যে ছুটে যেতাম। পাড়া প্রতিবেশীর ঘর-বাড়ীর কোন ক্ষতি হলে নিজেরাই মেরামত করতাম। এমন সৌহার্দের দিন আর কি কখনো ফিরে আসবে? আগে কি সুন্দর দিন কাটাইতাম!
-স্বপন রোজারিও (মাইকেল)