আগে কি সুন্দর দিন কাটাইতাম (৪)
আগে আমাদের এলাকায় অনেক খেজুরের গাছ ছিলো। ইদানিং খেজুরের গাছ অনেকটা কমে গেছে। যারা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করতো তাদের ‘গাছি’ বলা হত। গাছিরা খেজুর গাছের উপরে উঠে গাছের অংশবিশেষ কেটে সেখানে নল লাগিয়ে দিত। আর সেই নল দিয়ে টপ টপ করে খেজুরের রস পরতো। নলের শেষাংশে কলসী বেঁধে সেই রস সংগ্রহ করা হত। শীতের সাথে রসের একটা সম্পর্ক আছে। যত শীত তত রস। গাছিরা বিকালে কলসী বেঁধে দিলে সারা রাতে রসে কলসী ভরে যেত। মাঝে মাঝে কলসী উপচে রস পরেতো। আমরা গাছিদের নিকট থেকে অনেক খেজুরের রস খেয়েছি। খেজুরের রস অনেক মিষ্টি। এক গ্লাস খেজুরের রস খেলে মনটা একেবারে ভরে যেত !
Comments (6)