বড্ড খিদে পায় যে আমার
দু’মুঠো ভাত দাও
সারাদিন তো পাইনি খেতে
দু’টো পয়সা দাও।


ঘরে আছে বড় সংসার
আমার পথ চেয়ে
কিছু পয়সা পেলেই আমি
যাব এখুনি নিয়ে।


ছোটো ছোটো মুখগুলো সব
চোখের সামনে ভাসে
কঠিন লড়াই প্রতিদিনই
এমনি করেই আসে।


ভাঙা ঘরে চাঁদের আলো
উঁকি দিয়ে যায়
ঘুম আসে না গভীর রাতেও
সকাল হলেই ভয়।।


*****