খাঁচার ভিতর বন্দি পাখি
একটু সোহাগ পায়
আকাশ নীলে ইচ্ছে মতন
ডানা মেলতে চায়।


আদর তুমি যতই করো
বন্দি পাখিটাকে
মন পছন্দ্ নয় তো মোটেই
বন্দি জীবনটাকে।


এক পশলা বৃষ্টি শেষে
রোদ্দুর ওঠে হেসে
বন্দি পাখি দাও না ছেড়ে
উড়বে ভালবেসে।


দূর নীলিমায় মেঘের সাথে
যায় উড়ে সব পাখি
স্বাধীন ভাবে বাঁচুক ওরা
আমরা অবাক হয়ে দেখি।।


**********