অনেক দিন হয়ে গেছে দেখিনি তাকে!
তাই তো বললাম কিছুদিনের মধ্যে আসবো।
কিন্তু আমার হাতে টাকা নেই,
৫০৫ কি,মি পারি দেওয়ার মতো।
বললাম যেভাবেই হোক আসবো।
তাইতো ধার করে নিলাম।
বাসা থেকে যেতে দিবে না বলে আপুকে বললাম গ্রামে যাবো।
আপু যেতে দিবে না তাও আমি বললাম যাবোই।
তারপর আপু নিজেই যেতে দিলো।
খুব খুশি।
সেদিন সন্ধ্যায় বের হলাম বাসা থেকে।
আপু তো জানে আমি লঞ্চে যাবো।
তাই সন্ধ্যায় বের হলাম।
সদর ঘাট না গিয়ে গেলাম কমলাপুরে।
গিয়ে দেখি কোন সিট নেই।
ভাবলাম দাড়িয়েই যাবো।
কিন্তু ভাগ্যক্রমে সিট পেয়ে গেলাম।
কিন্তু মজার বেপার হলো তাকে বললাম আমি যেতে পারবো না।
সেও তাই বিশ্বাস করলো।
মন তার খুব খারাপ।😞
সারা রাত এসএমএস এ কথা বললাম।
কিন্তু সে বুঝতেই পারলো না।
তাকে এক পলক দেখার জন্য শত বাধা পেরিয়ে রহনা করেছি।
রাত ৩ টা।
পৌছে গেলাম।
কিন্তু এই রাত টুকু থাকবো কোথায়।
Station এ দেখলাম মাদুর বিছানো।ওখানের মানুষকে বললাম এই মাদুরে থাকা যাবে।সে বললো হ্যা মাদুরের জন্য ১০ টাকা আর কম্বল নিলে ১০ টাকা।তাই নিয়ে সুয়ে পরলাম।ঘুম তো আসে না।তবুও চোখ বুজে থাকলাম।হ্যা তার সাথে এসএমএস এও কথা বলতেছিলাম।
ঠান্ডা প্রচন্ড থাকলেও আমার গায়ে ঠান্ডা লাগছিলো না।
ভালোবাসার টান।
সকালে ওকে বললাম Station এ আসো।
ও শুনে আত্বহারা হয়ে গিয়েছিলো।
তাড়াতাড়িই চলে আসলো।
দূর থেকে আমাকে দেখে ওড়নাটা মুখে দিয়ে আসলো যাতে করে আমি তাকে না চিনি।
কিন্তু যার জন্য এতো পথ পাড়ি দিলাম।
তাকে চিনবোনা তা কি হয়☺
হাত টা ধরে হাটতে শুরু করলাম দুজন।
আমার ভালোবাসা😃
Comments (9)