আগুনের কাজ পোড়ানো
মানুষের স্বপ্ন দেখা,
সাথীহীন বন্ধুর পথ
তাই সে চলে একা।
স্বপ্নের দেশ কাল নেই
নেই কোনো ধর্ম জাতি,
নরকের অন্ধকারেও
খুঁঁজে নেয় আলোকভাতি।
আগুনে শরীর পোড়ে
মানুষের সত্তা অমর,
স্বপ্নের সুপ্তি আছে
তবু সে চির অজর।
প্রভাত-প্র(উপসর্গ)+ভাত,ভাতি শব্দের অর্থ আলো,আলোকভাতি লিখে সমার্থক ভিন্ন শব্দ প্রয়োগের মাধ্যমে আলঙ্কারিক প্রচেষ্টা করেছি।অজর শব্দটি পাওয়া জরা(ক্ষয়) থেকে যার জরা নেই সে অজর অর্থাৎ অক্ষয়।
Comments (4)