"বৃষ্টি শুরু"
সোহেল রানা আশিক
উৎসর্গ: বৃষ্টিপ্রেমী সকল
বন্ধুদের প্রতি।
-----------------------------
বর্ষা এলো বৃষ্টি শুরু
ফুটলো যুঁথি কেয়া,
মেঘের ডাকে অনীল দাদু
বন্ধ করে খেয়া।
.
পুকুর -ডোবা যায় ভরে
রাখাল ফেরে ঘরে,
সকাল-দুপুর-সারাটা দিন
বৃষ্টি অতি ঝরে।
.
গাঁয়ের পাশে অথৈ পানি
ডুবছে সবুজ ঘাস,
ক্যালেন্ডারে তাকিয়ে দেখি
আষাঢ়-শ্রাবণ মাস।
Comments (14)