মজবুর দিল
কোন্ এক শীতল হাওয়া ছুটে বেড়ায় হৃদয় দিগন্তে ,
পারে না সে মজবুর দিল বেবশির কথা মানতে ,
কোন্ সে খোয়াবে দিদার হল সেই মালিকার হুসনে বদন ,
সেই গুনাহের হিসাব কি আজ শুধবে বলো আশিক এখন ?
তাই শরাবের রঙীন নেশায় ভুলেই থাকি
আজ মেহবুব ,
শায়রি আর গজল গানেই সাঁতার কাটি আর দি ডুব ।
Comments (4)