আমি দুঃখিত - আমি তোমায় সাথে নিতে পারিনি ,
আমি দুঃখিত - আমি তোমার কথা সবাইকে বলিনি ।
আমি কেদেছি ...
আমার প্রেমিকার অসহায় কান্নায়,
আমি দেখেছি...
শৈশবে শিশুর হাতে বন্দুক গর্জায়,
আমি শুনেছি...
মানবিকতা আজ চির নিদ্রায় ।
হিমালয় আজ কত খানি উচু !
পেরিয়ে সমুদ্র আজ জানাল কেউ,
রক্ত স্রোতের সেও দেখেছিল ঢেউ ।
গিটারের সুরে কবির কান্নায় !
জড়ো হওয়া লক্ষ মানুষের ভীরে মানব সভ্যতায়,
আজ প্রেমিকার মত আমি যে অসহায় ।
Comments (4)