ঘূর্ণিঝড়
তোমারই অপেক্ষায়-
যা সদা অন্তরে বহমান,
তাকে একবার বাইরে থেকে দেখতে চাই।
প্রতিদিন ঝড়ের কবলে পড়ি আমরা-
সময়ের ঝড়-
যা জীবন ও যাপনকে করে তোলপাড়।
দেখি সময়ের ঝড়ের সাথে
প্রকৃতির ঝড়ের কি তফাৎ?
তফাৎ নেই বটে
কারণ প্রকৃতি সময়েরই অঙ্গ।
তবে তফাৎ একটাই-
ভিতরটাকে বাইরে থেকে দেখা------
Comments (4)