মুদ্রা
পথে যেতে যেতে দেখি
মুদ্রা রাস্তার মাঝে পড়ে।
দেখেও দেখিনি, পরের জিনিস,
না নেওয়াই সমীচীন ভদ্রতা, ঠাঁই নেই ঘরে।
মুদ্রা বলে ওঠে:
আমি যখন যার কাছে থাকি, তখন তার,
কত হাতের ময়লা লেগে আমার গায়ে,
না তুললে পায়ের চাপে দারুণ ভার।
কলির পাপ আমি করিনি-
পাঁকে পদ্ম- চারদিকে অনাচার
দেখে দেখে ক্লান্ত আমি,
তাই ভ্রষ্টাচারের ভিড়ে সামান্য শিষ্টাচার।
Comments (4)