জোর করে
প্রেম করা যায় না।
জোর করে
লেখা যায় না।
জোর করে
সেবা করা যায় না।
প্রেমের জন্ম বিশ্বাস থেকে।
বিশ্বাস সহানুভূতির কারণ।
জোর করে সহানুভূতি পাওয়া যায় না।
লেখার জন্ম আত্মবোধ থেকে।
আত্মবোধ সৎসাহসের কারণ।
জোর করে সৎসাহস পাওয়া যায় না।
সেবার জন্ম সচেতনতা থেকে।
সচেতনতা উপলব্ধির কারণ।
জোর করে উপলব্ধি পাওয়া যায় না।
Comments (3)