আপনি কেমন আছেন?
তুমি কেমন আছো?
তুই কেমন আছিস?
এখন চিঠি লেখা বন্ধ।
ফোন করা বন্ধ।
কেবল হোয়াটস্যাপ বা ফেসবুক-এ স্টেটাস দেওয়া-
আমি ভালো আছি,
না থাকলেও দেখাতে হবে,
তা না হলে সমাজ জামাকাপড় খুলে নেবে!
আসলে কেউ আমরা ভালো নেই
কারণ অন্যের ব্যথা যদি অনুভব করতে না পারি,
নিজের ব্যথা বুঝবো কি করে!
Comments (5)