১) গুড বয়
আমি গুড বয় আর তুমি বয় উইথ দা গুড।
২) পেন
স্যার। ইংরেজিতে অনুবাদ করো- পেনটা হারিয়ে গেছে।
ছাত্র। পেনটাগন।
৩) লম্বা
লম্বা বলে ছেলেটার কী অহংকার!
আকাশ দিয়ে কাক উড়ে গেলেই,
মাথা নীচু করে,
যাতে মাথায় আঘাত না লাগে!
৪) জপ
স্ত্রী। প্রায় এক ঘন্টা হল তুমি স্নানঘরে ঢুকেছো। জপ করছো নাকি?
স্বামী। মালাটা দেবে, নিয়ে ঢুকতে ভুলে গেছি, আমার টেবিলে রাখা আছে।
৫) পিঠে
পিঠে যত হাত বুলোবে, তত ওপরে উঠবে। পিঠে হাত বুলোতে গিয়ে আবার পিছনে হাত বুলিয়ে দিও না, হাত জ্বলে যাবে।
Comments (4)