১) মাথা
স্বামী। অন্যকে নিয়ে মাথা ঘামাও কেন?
স্ত্রী। মাথা আছে তাই।
স্বামী। অন্যকে নিয়ে এতো মাথা ব্যথা কেন?
স্ত্রী। মাথা আছে তাই।
২) নতুন বাংলা ছবি
হেলেন থেকে ভিলেন।
৩) মানুষ
ছেলে। সব ছেলে কি খারাপ হয়?
মা। আমি তো কেবল তোকেই মানুষ করেছি,
আমি কিভাবে জানবো বল?
ছেলে। কেন তুমি তো বাবাকেও মানুষ করেছো!
৪) এক্ট্রেস
'কোন এক্ট্রেস-এর মতো বৌ চাও'?
'এক্ট্রেস আমায় বেচে দেবে'।
৫) কাশি
'সারাদিন কেশেই চলেছো। এবারে কাশীর বিশ্বনাথ মন্দিরে গেলে কাশির কথা বলো'।
৬) সব ব্যাপারে
সব ব্যাপারে নাক গলানো।
এই স্বভাবের চিকিৎসা হল রিং গার্ড মলম।
Comments (2)