আমি মন্ত্র পড়লে
অসময় মরে যায়,
ছুটে আসে সময়।
টাকা কামাবার কাজ করি না,
করি উপকারের কাজ।
দৈব শক্তি কেবল নিজের কাজে আসে না-
সময়ের শক্তি থাকলেও
আমি অসময়ের মতো শক্তিহীন।
ওপরের অসময় নিজের বুকে নিয়ে,
নিজের সময়টা ছুঁড়ে দিই ওপরের কপালে।
বিনিময়ে কিছু চাই না,
পাছে লোভ করলে যদি শক্তিক্ষয় হয়।
যে যা দেয় মাথা পেতে নিই,
কখনো হাত পেতে নয়।
Comments (8)