বিকাশের বৌ বিমলা বেঁচে থাকতে
সে আরেকটা বিয়ে করলো।
প্রথম পক্ষের সন্তান বিমল
ও দ্বিতীয় পক্ষের সন্তান বিদীপ্তা।
দ্বিতীয় পক্ষের স্ত্রী বিনীতা।
বিকাশ বেঁচে থাকতেই বিনীতা চলে গেল বিভাসের সাথে-
এমনটা হওয়ারই কথা।
ওদের দুটো সন্তান- বিনয় ও বিলাপ।
ওরা সবাই একটাই ঘরে থাকে,
একটাই গামলায় দুধ ভাত খায়।
আমাদের পোষা বিড়াল সবাই।
আমি দেখি আর ভাবি মানুষের কথা!
Comments (4)