১) কে কি

স্ত্রী। তুমি হলে দু মুখো সাপ।
স্বামী। তুমি সাপের গালেও চুমু খাও, আবার ব্যাঙের গালেও চুমু খাও।

২) টিকিট

কে মেট্রোর টিকিট কাটবে সকলের জন্য? অতনু বিমলের দিকে তাকালো, বিমল তাকালো সরলের দিকে, সরল তাকালো সুজয়ের দিকে। শেষে অতনু বললো, 'যে যার টিকিট কাটো'।

৩) নিডিল

মিডিল ক্লাসের নামে কিছু বললে, একেবারে নিডিল দিয়ে ফুটো করে দেবো।

৪) বৈঠক

দেখবেন, বৈঠক দিতে গিয়ে আবার ঠক‍্ঠক্ করে কাঁপবেন না যেন।