সব স্বাধীনতা দিবসে লেখা আসে না-
আমি স্বাধীন বলে,
স্বেচ্ছাচারী কখনোই নোই তাই।
স্বেচ্ছাচারী হলে তাদের মতো
রক্ত গরম করা কথা বলে দিতাম ভিড়ের ভিতর
নিজের গা বাঁচিয়ে।
স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতা এক নয়-
যা খুশি করা
আর অপরের চোখের জল না ফেলে কিছু করার
মধ্যে যা তফাৎ।
স্বাধীনচেতা ভালো জিনিস,
তবে অতি স্বাধীনচেতা জীবনযুদ্ধে স্বাধীনতা হারায়!
Comments (6)