১) দাঁত
বোন। ছেলেটার সব ভালো কিন্তু দাঁত গুলো উঁচু।
ভাই। হাতুড়ি পিটিয়ে ঠিক করে দে।
২) মশারি
স্যার। এক কথায় মশারির উপকারিতা বলতে পারো।
ছাত্র। মশার সাথে আড়ি।
৩) আস্তাবল
জগন্নাথ স্যার। আস্তাবল কোথায়?
ছাত্র কানাই। আস্তে বল!
জগন্নাথ স্যার। আস্তে বল মানে?
ছাত্র ভোদা। আসতে বল!
জগন্নাথ স্যার। কাদের আসতে বলবো?
ছাত্র জগা। আমরা যেমন বাড়িতে থাকি, ঘোড়ারা তেমন আস্তাবলে থাকে।
জগন্নাথ স্যার। সঠিক।
৪) চুল
'তোর বৌ ছেলেদের মতো ছোট করে চুল কাটছে আর তুই মেয়েদের মতো বড় বড় চুল রাখছিস'!
'ইকোলজিকাল ব্যালান্স'!
Comments (4)