ভদ্রলোককে দেখলাম
প্ল্যাটফর্ম-এ দাঁড়িয়ে ব্যায়াম করলেন।
মেট্রো-তে উঠে
প্রথমে পিয়ানো বাজালেন,
তারপরে গান ধরলেন- গলা ভালো,
তারপর নিজের গাল টিপেটিপে ম্যাসেজ করলেন।
সিট্ খালি হলে নিজের ব্যাগ তাতে রাখলেন-
নিজে বসলেন না, কারোকে বসতেও দিলেন না।
মেট্রো থেকে নেমে প্ল্যাটফর্ম-এ দাঁড়িয়ে হাসতে লাগলেন।

সকলে ভাবলো পাগল।
আমি ভাবলাম
যদি ওনার মতো একদিনের জন্য আত্মভোলা হতে পারতাম!