১) সম্পর্ক
যদি একটা মিথ্যে
একটা সম্পর্ককে টিকিয়ে রাখে,
তাহলে মিথ্যে বলো।
জানবে সম্পর্ক সত্যের থেকেও খাঁটি।
সম্পর্ক ভাঙা মানে
কটা জীবনকে হারানো।
তাই যে কোনো মূল্যে সম্পর্কের দাম দাও।
২) হাত
হাত আছে
অথচ আঙ্গুল নেই।
তাহলে বোতাম কে টিপবে?
হাত আছে
অথচ তালু নেই।
তাহলে তালি কে মারবে?
হাত আছে
অথচ কব্জি নেই।
তাহলে পতাকা কে ধরবে?
Comments (9)