১) পতন

স্যার। মুঘল সাম্রাজ্যের পতনের কারণ কী?
ছাত্র। উত্থান পতনের কারণই মুঘল সাম্রাজ্যের উত্থান পতনের একমাত্র পতনের কারণ।

২) হেড

স্ত্রী। মাথার দিকে মশারি খাটালে না, যদি মুখে মশা কামড়ায়।
স্বামী। মাথা দিয়ে মশা গুলোকে হেড দিয়ে তাড়িয়ে দেবে।

৩) খুচরো

ডাক্তার। বাব্বা! একসাথে অনেক রোগ পাকিয়ে ফেলেছেন যে দেখছি- সুগার, প্রেসার, কোলেস্টেরল, ফ্যাটি লিভার ইত্যাদি ইত্যাদি।
রোগী। ও সব খুচরো পাপ।

৪) পেঙ্গুইন

একমাত্র পেঙ্গুইনরাই স্যাঙ্গুইন হয়।

৫) কুক

স্ত্রী। আমি তোমার জন্য একজন কুক রেখে দিতে পারি।
স্বামী। কুকে কোনো সুখ নেই, তুমি বরং একজন খাসা রাঁধুনি রাখো আমার জন্য।

৬) জন্মসাল

বাবা। একাত্তর-এ জন্ম। আমার সত্তর-এ। মানে সাধু বাবা আমার থেকে এক বছরের ছোট।
ছেলে। আঠারোশো একাত্তর, তোমার জন্ম উনিশশো সত্তর-এ। দেখছো সমাধি হয়ে গেছে!