১) চাঁদে ওঠা
রত্না। আমার ছেলে দোতলা প্লেনে করে জার্মানি গেলো।
মুক্তা। আমার ছেলে নিজস্ব হেলিকপ্টারে চেপে আমেরিকা গেছে।
নিতা। আমার ছেলে প্যারাসুট-এ চড়ে জাপান যাবে।
মিতা। আমার ছেলে এক লাফে চাঁদে উঠেছিল কাল রাতে।
২) স্ক্রু
ছেলে। বারবার টেবিলের স্ক্রু-টা খুলে যাচ্ছে।
বাবা। নিজের মাথার স্ক্রু-টা আগে লাগা।
৩) ইস্ট (ছত্রাক)
বাবাই। তুমি ওয়েস্ট-এ (পশ্চিম দেশে) যাচ্ছো ইস্ট (ছত্রাক) নিয়ে গবেষণা করতে?
বাবান। ইস্ট-এ (পূর্ব দেশে) থেকে সময় ওয়েস্ট (অপচয়) করে কোনো লাভ নেই।
৪) হাফ প্যান্ট
ভদ্রমহিলা 'হাসব্যান্ড' বলতেই পারেন না।
গ্রামে মানুষ। ইংরেজি জানেন না।
হাসব্যান্ড-কে 'হাফ প্যান্ট' বলেন।
Comments (4)