এই বিশ্বসংসারে বিশ্বাস সবথেকে বড় বস্তু।
বিশ্বাস সকল সম্পর্কের ভিত।

বিশ্বাসের মানুষকেই ভালোবাসা যায়।
বিশ্বাসের মানুষকেই শ্রদ্ধা করা যায়।

যেখানে বিশ্বাস নেই,
সেখানে নেই ভালোবাসা।
যেখানে বিশ্বাস নেই,
সেখানে নেই শ্রদ্ধা।
প্রেম নেই মানে বিশ্বাসে ভাটা।
সম্মান নেই মানে বিশ্বাসে ভাটা।
বিশ্বাসের মানুষকে কেউ ঘৃণা করে না।
বিশ্বাসের মানুষকে কেউ অপমান করে না।
বিশ্বাসের মানুষকে কেউ ঠকায়ও না।

চোখ খুলে রেখে বিশ্বাস করো,
চোখ বন্ধ করে নয়।
চোখ বন্ধ করা বিশ্বাস জীবনে বিপদ ডেকে আনে।