১) কান্ত
কে কান্ত?
যে তোমার দাদুর কান ধরে টানতো।
২) নরম রুটি
স্বামী। আটা মাখার সময় জলে একটু ভিজিয়ে রাখবে, তাহলে রুটি গুলো নরম হয়।
স্ত্রী। তুমি রুটি গুলো জলে ভিজিয়ে খাও, নরম লাগবে।
৩) হোয়াটস্যাপ
স্বামী। দাঁতের ডাক্তারকে হোয়াটস্যাপ করতে হবে।
স্ত্রী। কী হোয়াটস্যাপ করবে গো? তোমার ওই সুন্দর দাঁত গুলো?
স্বামী। না, প্রেসক্রিপশনটা।
৪) পাইথন
স্যার। কম্পিউটারে পাইথনটা শিখে নাও।
ছাত্র। কাল রাতে কম্পিউটারে এনাকোন্ডা সিনেমা দেখেছি।
৫) ট্রুথ
বাবা। কথায় কথায় মিথ্যে বলা পাপ, তবে বাঁচার জন্য মিথ্যে বলতেই হয়।
ছেলে। বাট অল ট্রুথস্ অফ লাইফ এন্ড টু এ বিগ লাই।
৬) বডি পার্ট
অমিত। ল্যাপটপটা ভালো চলছে তো?
বিবেক। ওয়ানস্ আই চেঞ্জড হার বডি পার্ট।
Comments (4)