সব মা এক-
রাজার স্ত্রী থেকে প্রজার স্ত্রী,
প্রজার স্ত্রী থেকে ভিখারির স্ত্রী।
শত্রুপক্ষ যদি মায়ের সন্তানকে আঘাত করে,
সব মায়েরই একই ব্যথা লাগে।
রুশ সেনা ইউক্রেন-এ পা রাখতেই,
ফার্স্ট লেডি প্রশ্ন করলেন,
'আমার বাচ্চাদের কী হবে'?
তার কথা কাগজে ছাপা হল।
বিশ্বাস করুন,
প্রজার স্ত্রী ও ভিখারির স্ত্রী
তাদের সন্তানদের জীবনের কথা ভেবে
একই কথা বলেছেন,
কাগজে ছাপা না হলেও।
এটা কেবল ফার্স্ট লাডি-র কথা নয়।
রাজা সবার দায়িত্ব নিলেন।
জানি না কত দূর কী হবে!
Comments (6)