চরিত্র জলের মতো-
যেখানে যেমন, সেখানে তেমন।

সমুদ্রের জল নোনা
নদীর জলে স্রোত
পুকুরের জল স্তব্ধ
বৃষ্টির জলে গা চুলকায়
নর্দমার জল নোংরা।

চরিত্র জলের মতো-
যে পাত্রে যেমন রং।

সনালী পাত্রে সূর্যের রং
রূপার পাত্রে চাঁদের রং
তামার পাত্রে মাটির রং।

চরিত্র জলের মতো-
যে পাত্রে যেমন আকার।

চৌকো পাত্রে বর্গ
লম্বা পাত্রে উলোম্ব
গোল পাত্রে গোলক।

চরিত্র জলের মতো-
যতক্ষণ ধরা আছে, চরিত্রবান
গড়িয়ে গেলেই, চরিত্রহীন।