ঝগড়া সব সংসারের অঙ্গ
যেমন
রোজকার খাওয়া দাওয়া
দিনের স্নান
রাতের ঘুম
ঘোড়ার গলায় লাগাম
নচেৎ ঘোড়া বন্য
কথা ঘোড়ার মতো
লাগাম আত্মসংযমের অপর নাম
পাগলা হাতির লাগাম নেই
সে যদি হানা দেয় সংসারে
ঘরের লক্ষ্মী, ঘরের ধান
তার পদতলে পৃষ্ঠ
সংসার মানে
যেখানে বিরাজ করে অপার শান্তি
যে যার নিজের কথা ভাবলে মুশকিল
সকলে ভাবুক পরের কথা
ভাব আড়ির মধ্যে দিয়েই চলুক
সংসার সংগ্রামের বৈচিত্র।
Comments (4)