পাঁঠার মাংসের স্বাদটা আকাশের চেনা চেনা
কিন্তু ও মনে করতে পারছে না ঠিক কোথায় যেন...
ও মামা শ্বশুরের বাড়িতে।
মামা বললেন, 'আমাদের নতুন রান্নার লোক...কেমন হয়েছে'?
'অসাধারণ...স্বাদটা চেনা চেনা'।
ওপাশে রান্না ঘরের পিছনে দাঁড়িয়ে বৃদ্ধা চোখের জল মুচ্ছেন-
পেটের জ্বালা বড় জ্বালা:
সেই যে গ্রাম ছেড়ে শহরে পড়তে গেল আর ফিরলো না ছেলেটা।
হঠাৎ মনে হল যেন ছোটবেলার স্নেহ মমতা মাখা স্বাদ। ও মনের ভুল।
আর তেমন কিছু ভাবলো না, চেটে পুটে খেয়ে নিল।
Comments (5)