ছুটি শঙ্খজিৎ ভট্টাচার্য · Poems · 2021-05-01 · 654 views আমি এক বছর পুরো বসা। হাত আছে। ভাত আছে। কাজ নেই। হাসপাতাল থেকে ছুটি পাওয়া আর জেল থেকে ছুটি পাওয়া এক নয় যদিও দু জায়গাতেই চিকিৎসা হয়। চিকিৎসক এখানে আলাদা। আমি একই দিনে একই সময়ে দু জায়গা থেকে ছুটি পেয়েছি ! এবার মনের মতো কাজ করবো। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (5)