রাত দিনের একটা কাজের মেয়ে রেখেছিলাম।
খাওয়া দাওয়া দেওয়ার কথা ছিল না- মায়া লাগতো- দিতাম দু বেলা দু মুঠো।
অনেক কাজ করে দিতো- এত কাজ করার কথা ছিল না।
বিছানা করা, বাজার দোকানও, রুটি বেলা, বোতাম বসানো।
মুছে দিতো মৃত বাবার ফটো।
মানুষ খারাপ হয় না- বিশ্বাস রাখাটা দরকার।
ডেঙ্গু হল। সেবা পেলাম, যেন নিজের মেয়ে।
আমি উঠে বসলাম, ও জ্বরে পড়লো। সেবা করার সুযোগ দিল না।
রুগ্ন ছিল। লড়তে পারলো না। বসে আছি আরেকটা মেয়ের পথ চেয়ে।
Comments (8)