হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করা যায়
কিন্তু হৃদয়ে নয়।
মস্তিষ্কে অস্ত্রোপচার করা যায়
কিন্তু বুদ্ধিমত্তার নেইকো ক্ষয়।

মরা মানুষ কাটতে কাটতেই
জ্যান্ত কাটার হাত পাকে।
মুমূর্ষুকে কাটার সময়
বন্ডে সই, বিরতির ফাঁকে।

কাটাকুটিতে যাদের ভয়,
তারা বিশ্ব বোকা।
শেষবেলায় শেষ ভরসা-
মা বিহীন কোলের খোকা।

ছুরি কাঁচিও প্রাণ বাঁচায়-
এটাও একটা শিল্প।
এর মূল্য প্রচুর জানবেন:
নানান রোগীর নানান গল্প।

কারো হাত জগন্নাথ:
মরা গাঙে জীবন জোয়ার।
কেউ পেট গলা একসাথে কাটে !
শপথ হারায় নিষ্ঠাচার।

সেই রোগীটা ভগবান ডাকে।
তার ছবিতে রোজ প্রণাম।
সেই রোগীটা বিলীন মহাকালে...
আত্মীয়রা বলে, 'জাহান্নাম'!