হীরামুক্তামাণিক্যের মতো ভালোবাসার রং:
গানের আসরে পরিচয় আলাপ,
পাঁচ বছরের সম্পর্ক...লুকোনো আহ্লাদ...
এবার খোলা হল শান দেওয়া তলোয়ারের খাপ |

মেয়ের বাবা নেই, ছেলের মা বেঁকে বসলেন,
বললেন, 'বাস্তবে এ হয় না |
দুজনে একই পিতার সন্তান, মা আলাদা' |
মুহূর্তে হতবাক হল উপস্থিত জনতা |

দুই সতীনের চোখের জল ঝরে |
প্রেমিক প্রেমিকা নির্বাক এক হাঁটু জমা জলের মতো |
সমাজ হাসে, আবার উপদেশও দেয়-
পাঁচ বছরের সম্পর্কে ক্যান্সারের ক্ষত |